1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সংবাদ সম্মেলনে  একজন গৃহবধূর আকুল আবেদন রাজনীতি করি না তারপরেও মামলা করা হয়েছে হয়রানী ও ভৌতিক মামলা থেকে মুক্তি চাই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

সংবাদ সম্মেলনে  একজন গৃহবধূর আকুল আবেদন রাজনীতি করি না তারপরেও মামলা করা হয়েছে হয়রানী ও ভৌতিক মামলা থেকে মুক্তি চাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ২৩৬ বার

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

রাজনীতির সঙ্গে কোন সম্পৃক্ততা নেই, ঘর সংসার দেখেন। গৃহবধূ হিসেবে সন্তানদের মানুষ করতে সময় পেরিয়ে যায় তবুও তাকে মামলার আসামী করা হয়েছে। তার দাবী আমি কোন রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নই। তবে আমার আত্মীয় স্বজনরা বিএনপির রাজনীতি। আমার মামা মরহুম মুকুর চৌধুরি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আমার আত্বীয় স্বজনরা যদি বিএনপি করার কারণে আমি অপরাধি হয়ে থাকে তাহলে আমি অপরাধি।

সংবাব সম্মেলনে ভীত হয়ে এ কথাগুলো বলছিলেন  লুৎফর নাহার বর্ণি। আজ ২৭ জানুয়ারি সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি হাজির হয়েছিলেন তার পুত্র সন্তানকে নিয়ে। লিখিত বক্তব্যে বর্ণি বলেন,আমি একজন নারী উদ্যোক্তা। দেশের প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে অজ্ঞাত একটি মহল আমার বিরুদ্ধে অজানা কারণে কোন এক অসৎ উদ্দেশ্যে একের পর এক মিথ্যা মামলা করছে। যে ঘটনা গুলোর সঙ্গে আমার বা আমার পরিবারের কারও কোনো সম্পর্ক নেই। যারা মামলা করছে তাদেরও আমি চিনিনা। এই ভৌতিক মামলা গুলো কি কারণে আমার বিরুদ্ধে করা হচ্ছে তাও জানতে পারছিনা।

আমার বিরুদ্ধে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, শহরের ছোট গুড়গলা এলাকার মোঃ রনি নামে এক ব্যক্তি এজাহার করেছেন। যার মামলা নং ৩২ মামলাটি কোতয়ালী থানায় গত ১৫/১২/২০২৪ ইং তারিখে রেকর্ড করেছে। মামলায় ৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। যার মধ্যে আমার নাম দেয়া হয়েছে ৩১ নাম্বারে। একই ভাবে একই কোর্টে শহরের ঈদগাহবস্তি এলাকার মোছাঃ মাহবুবা আকতার আরেকটি মামলা করেছেন যার মামলা নং সিআর-২৬ মামলাটি কোতয়ালী থানায় গত ১৩/০১/২০২৫ ইং তারিখে রেকর্ড করেছে। তাকেও আমি চিনিনা। এই মামলায় ৩৩ নাম্বারে আমার নাম দেয়া হয়েছে। এখানে উল্লেখ থাকে যে মামলা গুলো পুলিশ তদন্ত ছাড়াই রেকর্ড করেছে।

আমি আমার পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতা মধ্যে ভূগছি। নিরাপত্তার অভাবে স্বাভাবিক ভাবে চলাফেরাও করতে পারছিনা।  সুষ্ঠ তদন্ত ছাড়াই পুলিশী আতংকে ভুগছি। একজন নারী হিসেবে এই ভৌতিক মিথ্যা কাল্পনিক মামলা গুলো থেকে বাঁচাতে চাই।

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর
তাং ২৭-০১-২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net