1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সেনবাগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

সেনবাগে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৮৩ বার

এ এইচম মহিউদ্দিন

সেনবাগ নোয়াখালী

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই “এই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ ১লা জানুয়ারী সকাল ৯ঃ৪৫ এ সেনবাগ উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়েছে। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক ও সেনবাগ বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে র্যালীতে সহকারী কমিশনার ভূমি ও সেনবাগ পৌরসভার প্রশাসক জনাব, মোঃ জাহিদুল ইসলাম, সেনবাগ থানার অফিসার ইনচার্জ জনাব, মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব, মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক উপজেলা বিএনপির আহবায়ক ওবায়দুল হক, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক মাস্টার মো:আব্দুল হান্নান লিটল, উপজেলা যুবদল নেতা সাহেব উদ্দিন রাসেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সেনবাগ পৌরসভার সভাপতি আলাউদ্দিন আলো, বিশিষ্ট সংগঠক রফিকুল ইসলাম রবি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবী, শিক্ষার্থী ভলান্টিয়ার টিমের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে উপস্থিত ছিলেন।
র‍্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন করে উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই আগামীর বাংলাদেশ গঠনে তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net