1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জসিম চৌধুরী নিলয়ের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জসিম চৌধুরী নিলয়ের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় এশিয়ান টিভি’র (নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি) সাংবাদিক মো: নুরুন্নবী চৌধুরী প্রকাশ জসিম উদ্দীন চৌধুরী নিলয় (৪০) ইন্তেকাল করেছেন। নিহত জসিম উদ্দীন চৌধুরী নিলয় উপজেলার গুনবতী ইউনিয়নের পরিকোট গ্রামের মরহুম আব্দুল খালেকের তৃতীয় পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, মা, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন।

হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত অনুমান সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জগন্নাথদীঘি এলাকার ফকির বাজার নামক স্থানে নিজ মোটরসাইকেলযোগে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, কাজ সেরে বাড়ীতে ফেরার পথে মহাসড়কের ফকির বাজার এলাকায় চট্টগ্রামমুখী লেনে অজ্ঞাতনামা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস জসিম উদ্দীন চৌধুরীকে সামনে থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাযার নামায বৃহস্পতিবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে সাংবাদিক নিহতের সংবাদ পেয়ে ফোর্স সহ হাসপাতালে যাই। সুরতহাল ও প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

এদিকে সাংবাদিক জসিম উদ্দীন চৌধুরী নিলয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও নিহতের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চৌদ্দগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net