1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় IBWF এর দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের স্মারকলিপি প্রদান হাটহাজারী মাদরাসা ছাত্র আরিফুল ইসলামের আকস্মিক মৃত্যু : মাগফিরাত কামনায় জামেয়ার মহাপরিচালক আলেমগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই জুলাই আন্দোলন সফল হয় : আল্লামা শেখ আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কোম্পানীগঞ্জে ১১ দলীয় ঐক্য জোটের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  কোম্পানীগঞ্জে জুলাই গনঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত  “স্পেশাল ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার করেন, জনগণ আপনাদের ছাড়বে না: সাক্কু ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতাল আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্পে ২ হাজার রোগীকে সেবা, বিনামূল্যে ওষুধ বিতরণ চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার

মাগুরায় IBWF এর দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩২২ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ( IBWF) এর দ্বি-বার্ষিক জেলা কাউন্সিল ও ব্যবসায়ী সমাবেশ-২০২৫ বৃহস্পতিবার সকালে নোমানী ময়দানের জেলা অডিটোরিয়ামের অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ( IBWF) কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম।

মাগুরা জেলা শাখার সভাপতি অধ্যাপক নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন IBWF এর কেন্দ্রীয় সহকারী জেনারেল সেক্রেটারী ইঞ্জিঃ কাজী আবিদ হাসান সিদ্দীক, কেন্দ্রীয় এম সি সদস্য ও সভাপতি ডিসিএস (IBWF) মোঃ আমিনুর রহমান, IBWF এর যশোর-কুষ্টিয়া জোন সভাপতি আব্দুল মতিন, IBWF এর উপদেষ্টা ড. আলমগীর বিশ্বাস, মাগুরা জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক এম বি বাকের।
শুভেচ্ছা বক্তব্য রাখেন তাবুক প্রদেশ পেশাজীবী বিভাগ সভাপতি এবং শুরা ও কর্মপরিষদ সদস্য আবুল বাশার, ইসলামী ব্যাংক মাগুরা জেলা শাখা ব্যবস্থাপক মোঃ জামিনুর রহমান, মাগুরা জেলা ল ইয়ার্স কাউন্সিলের সভাপতি এ্যাড. ফরিদ আহমেদ, IBWF এর সদর উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক, IBWF শালিখা উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কামাল হোসেন, IBWF শ্রীপুর উপজেলা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী কাজী আব্দুল আওয়াল, IBWF মাগুরা পৌর শাখার সভাপতি বিলাল হোসেনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, সৎ ব্যবসায়ী গড়ে তোলাই IBWF এর মূল উদ্দেশ্য। আমরা নিজেদেরকে সৎ ব্যবসায়ী হিসাবে গড়ে তুলবো। সমাজে সৎ ব্যবসা প্রতিষ্ঠা করে যাবো। আমরা ব্যবসায়ীদের টাকা দিবোনা, কিন্তু তাদের গাইড দিবো, পরামর্শ দিবো তথ্য দিবো। আপনাদের ব্যবসার সঠিক পথ দেখাবো, আপনাদেরকে আমরা ট্রেনিং দিবো, বিভিন্ন দেশে বিদেশে আপনাদেরকে আমরা ভ্রমণে নিবো। সৎ ভাবে ব্যবসা করবো, আমার ব্যবসা আমিই করবো।
সম্মেলনে ২০২৫- ২৬ সেশনের জন্য অধ্যাপক নজরুল ইসলামকে সভাপতি ও ডাঃ রকিবুল ইসলামকে সেক্রেটারী করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে জেলার ৬ শতাধিক বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৬/০২/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net