ঢাকা   ০৭:৫০:৫৪ পিএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে নিখোঁজের ৬ দিন পর বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার ডিসেম্বরে আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল ভারতের ত্রিপুরা সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার  নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন মাগুরায় উলামা বিভাগের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামে টিচার্স টিম স্পিড ফাউন্ডেশনের পরীক্ষায় অংশ নিল ১২০০ শিক্ষার্থী গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর সরকারের ফ্যামিলি কার্ড প্রদান একটি যুগান্তকারী পদক্ষেপ: ব্যারিস্টার খোকন মাগুরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত  মাগুরায় বিশিষ্ট ছড়াকার রোকেয়া খাতুনের প্রয়াণে স্মরণ সভা 

লালমাইয়ে জামাতের ভাষা দিবস উপলক্ষে বর্নাঢ্য যুব র্যালী অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩০০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা যুব বিভাগের উদ্যোগে যুব রেলীর আয়োজন করা হয়।

যুব নেতা কামাল হোসেনের সভাপতিত্বে সকাল ৯ টায় উপজেলা সদরের বাগমারা দক্ষিণ বাজার নুরিয়া মাদ্রাসা থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিন করে জিরো পয়েন্ট সরকারী মার্কেটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রেলী পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর জনাব মাওলানা আবদুন নূর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রটারী ইমাম হোসাইন,  সহকারী সেক্রেটারী মাওলানা মফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান।

অনুষ্ঠানে বক্তারা রাষ্ট্র ভাষার মর্যাদা রক্ষায় বাঙ্গালী জাতীর আপোষহীন মনোভাবের কথা স্বরণ করে আগামী দিনেও সকল বৈষম্য  দূর করে কল্যাণ রাষ্ট্র গঠনে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি জামায়াতের সহকারী সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের মুক্তি কামনা করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য ফারুক আহমদ, নাঈম উদ্দিন সিদ্দিকী,  মাও: ইসমাঈল হোসেন, মাও: রবিউল হোসেন, আব্দুল ওয়াদুদ তালুকদার, মাও আব্দুল মোতালেব, ইবরাহীম খলিল রনি, ইকবাল হোসাইন,  শিবির নেতা রাজু প্রমুখ।

 

(রেলী বানান শুদ্ধ করে নিবেন)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি