1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় নানা আয়োজনে বিশ্ব চিন্তা দিবস পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬৮ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলার আয়োজনে শনিবার সকালে বিশ্ব চিন্তা দিবস ও লর্ড ও লেডী বেডেন পাওয়েল এর যৌথ জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন

বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার স্থানীয় কমিশনার মোছা. মর্জিনা খাতুন।
অনুষ্ঠানে বিশ্ব চিন্তা দিবসের বাণী উপস্থাপন করেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি মুক্তি রাণী দত্ত।

এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, তুলা উন্নয়ন বোর্ডের কটন ইউনিট অফিসার মহানন্দ সমাদ্দার, সাংবাদিক আশরাফ হোসেন পল্টু।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রথিন্দ্রনাথ বিশ্বাস, খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজ্ঞ পাখি শিলা মল্লিক, স্থানীয় কমিটির সদস্য অসিমা রাণীসহ অন্যরা।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/০২/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net