1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কৃষিতে পুরস্কারপ্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে কৃষিতে পুরস্কারপ্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২১৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও পৌরশহরের রোড এলাকার সফল উদ্যোক্তা মাইনুল ইসলাম পারভেজ। ৬ বছরের অধিক সময় ধরে ফল চাষের সাথে জড়িত তিনি । ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার বু্ড়ি ব্যারেজ সংলগ্ন দুই একর জমি লীজ নিয়ে শুরু করেন পেয়ারা, কুল ও পেঁপে চাষাবাদ। ফল চাষে সফলতার পাশাপাশি এটিএন নিউজ থেকে জাতীয় পর্যায়ে সেরা ফলচাষী হিসেবে পুরস্কৃত হোন তিনি ৷ লিজের কাগজপত্র অনুযায়ী ২০২৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বাগানে চাষাবাদ করতে পারবেন উদ্যোক্তা পারভেজ৷ তবে কোন ধরনের কারণ ছাড়াই গত ৩০ জানুয়ারি বাগানের সব ফল গাছ কেটে ফেলেছেন জমির মালিক আখতারুজ্জামান। এ ঘটনায় ৬২ লাখ ৮০ হাজার টাকার গাছ ও ফলের ক্ষয়ক্ষতি দেখিয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন উদ্যোক্তা পারভেজ৷ উদ্যোক্তা মইনুল ইসলাম পারভেজ বলেন, গত ৩০ জানুয়ারি গভীর রাতে আমার লিজ নেওয়া ফল বাগানে জমির মালিকের নেতৃত্বে হামলা চালিয়ে ২৭০টি আপেল কুল, ২০০টি মাল্টা, ১০০টি কমলা ও ১,৮০০টি পেয়ারা গাছ কেটে ফেলে। এমন কাজের মাধমে আমাকে সর্বশান্ত করে ফেলা হয়েছে। আমার আর উঠে দাঁড়ানোর কোন শক্তি রইলো না। পূর্ববর্তী চুক্তির মেয়াদ শেষ হলে ১ জানুয়ারি ২০২৪ তারিখে নতুন চুক্তি সম্পাদন করি। আবার ফল বাগানের পরিচর্যা শুরু করি। গত বছরের ১৬ ফেব্রুয়ারী জমির লীজ মূল্য হিসেবে ৯৪ হাজার টাকা জমির মালিককে দেই। সেই সাথে চুক্তি অনুযায়ী ২০২৫ সালে ৯৪ হাজার ও ২০২৬ সালে ৯৪ হাজার টাকা দিতে হবে। কোন কারন না জানিয়ে বাগানে ফলনে ঈর্ষান্বিত হয়ে বাগানের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন তিনি। আমি আইনের আশ্রয় নিয়েছি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি জমির মালিক আখতারুজ্জামান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net