1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা সেই জ্যোতি (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। গ্রেফতার জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে। জানা যায়, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রামদা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালান। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net