ঢাকা   ০৮:১৬:৪৭ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

ধর্মপাশায় ইউএনওর প্রচেষ্টায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দুইজন কিশোরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মহি উদ্দিন আরিফ

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার দুটি গ্রামে ১৬ বছর বয়সী দুইজন কিশোরী বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় থানা পুলিশ নিয়ে অভিযান চালিয়ে ওই দুটি গ্রামে গিয়ে দুইজন কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার একটি গ্রামের  মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে  পড়ুয়া এক ছাত্রীর  (১৬) সঙ্গে পাশের গ্রামের এক যুবকের (২৪) বিয়ের আনুষ্ঠানিকতা  শুক্রবার  দুপুরে সম্পন্ন হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার  সন্ধ্যায় কনের বাড়িতে গাঁয়ে হলুদের আয়োজন করা হয়। অপরদিকে  উপজেলার অপর একটি গ্রামের এক কিশোরী (১৬) সঙ্গে পাশের মধ্যনগর উপজেলার এক যুবকের (২৫) বিয়ের আনুষ্ঠানিকতা  বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে সম্পন্ন হওয়ার কথা ছিল।  বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক পরিচালিত উপজেলা শিশু ফোরাম নামের সংগঠনের পদবীধারী দুইজন নেতা বিষয়টি  বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়কে জানান। ইউএনও খোঁজ নিয়ে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক ও উপজেলা শিশু ফোরামের দুইজন নেতাকে সঙ্গে  সন্ধ্যা সাতটা থেকে ওইদিন রাত পৌনে ১০টা পর্যন্ত এই দুইজনে  কিশোরীদের বাড়িতে গিয়ে ওই দুটি বাল্য বিবাহ বন্ধ করেন।  এমনকি ১৮বছরের আগে কিশোরীদেরকে অন্যত্র বিয়ে দেবোন না বলে ওই দুইজন কিশোরীর বাবা ইউএনওর কাছে  পৃথক পৃথক লিখিত অঙ্গীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় বলেন,  উপজেলা শিশু ফোরাম সংংগঠন, থানা পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীসহ সকলের সমন্বিত প্রচেষ্টায়  ওই দুইজন কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।বাল্যবিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।#

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি