1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুড়িয়ে দেওয়া হলো দুটি শ্যালো মেশিন, ধান আবাদ অনিশ্চিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

পুড়িয়ে দেওয়া হলো দুটি শ্যালো মেশিন, ধান আবাদ অনিশ্চিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩৪ বার

নিজস্ব প্রতিবেদক:-

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কৃষকের দুটি শ্যালো মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর ৫টার দিকে উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামে এ ঘটনা ঘটে। এতে ১৬ বিঘা জমির ধান আবাদ হুমকির মুখে পড়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন মো. ইসরাইল নামের ভুক্তভোগী কৃষক।

ইসরাইলের বাড়ি দিয়াড় মানিকচক গ্রামেই। অভিযোগে একই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে মো. বাক্কার (৩৮), মো. আসাদুল (৪৮), আবদুল কুদ্দুস (৫০), আসাদুলের ছেলে সাদিকুল ইসলাম (৩০), মো. আশাউল (৩০) ও আবদুল কুদ্দুসের ছেলে কবির ওরফে কটা (৩০), মো. দবির (২৮) শরিফুল ইসলাম ভুট্টু (২৮), মো. আরিফ (২৫) এবং মো. জয়নালের (২২) নাম উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে জমিতে থাকা দুটি শ্যালো মেশিনে পেট্রল ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ এনেছেন কৃষক মো. ইসরাইল।
অভিযোগে বলা হয়, দিয়াড় মানিকচক মৌজার ৩৪০৪, ৩৪০৬, ৩৪০৭ ও ৩৪০২ নম্বর আরএস দাগের ২ দশমিক ৬৫ একর জমি কিনে দীর্ঘদিন ধরেই ভোগদখল করছেন ইসরাইল। বিগত আওয়ামী সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে অভিযুক্তরা জাল দালিল করে এ জমি দখলের চেষ্টা করেছেন। এ নিয়ে আদালতে মামলা চলমান। মামলা নিষ্পত্তি হওয়ার আগেই তারা দফায় দফায় জমিগুলো দখলের চেষ্টা করে আসছেন। এর ধারাবাহিকতায় সোমবার ভোরে তারা জমিতে থাকা দুটি শ্যালো মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন।
কৃষক ইসরাইল জানান, শ্যালো মেশিন দুটির মাধ্যমে তার নিজের এবং অন্যের মিলিয়ে মোট ১৬ বিঘা জমি চাষাবাদ হয়। তাদের জমিগুলোতে ধানচাষ করা হয়েছে। ধানগাছ এখন ছোট। প্রতিনিয়ত সেচ দিতে হচ্ছে। শ্যালো মেশিন দুটি পুড়িয়ে দেওয়ায় সেচ দেওয়া বন্ধ হয়ে গেছে। এরফলে প্রায় ১৬ বিঘা জমির ধান নষ্ট হয়ে যাবে বলেও জানান ইসরাইল।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মো. জয়নাল বলেন, তারা জমির দিকে যাননি। কে বা কারা শ্যালো মেশিন পুড়িয়েছে তা তিনি জানেন না। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘সকালে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net