ঢাকা   ১১:১১:১৬ পিএম, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ডিসেম্বরের মধ্যেই দেশের প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী চন্দনাইশে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত মুছে ফেলার অভিযোগ মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত কর্ণফুলী উপজেলায় জামায়াত ইসলামীর নতুন আমীর নির্বাচিত ৭ জেলায় নতুন পুলিশ সুপার কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি নিজেকে আ’লীগ দাবি করা অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান গ্রেফতার পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বাড়ল মজুরি গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৭৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

গতকাল ১ ফেব্রুয়ারি (শনিবার) অনিবন্ধিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘শাহজাদপুরে মসজিদের সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ নেতার চাঁদা দাবির অভিযোগ’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নাহিন খান ও বাধন খান ।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) এ প্রতিবাদ জানান তারা।

গণমাধ্যমে প্রেরিত এক প্রতিবাদলিপিতে তারা বলেন, প্রকাশিত সংবাদে আমাদের বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করে অভিযোগ আনা হয়েছে, তার সবই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, ষড়যন্ত্র, হয়রানীমূলক ও সম্মানহানিকর। এ সংবাদ প্রকাশ করে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে।প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এলাকার একটি অপরাধী চক্র পরিকল্পিতভাবে এহেন অপপ্রচারমূলক কর্মকাণ্ডে লিপ্ত। তাদের এই মিথ্যাচারে নাহিন খানের অসুস্থ বৃদ্ধ বাবা অবসরপ্রাপ্ত সরকারী ব্যাংক কর্মকর্তা ফারুক খানকেও আক্রান্ত করা হয়েছে। আমরা এ ধরনের কাল্পনিক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

তাছাড়া সংবাদে উল্লেখিত বিবাদীগণ আমাদের সামাজিকভাবে হেয় করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে আমার মানহানির চেষ্টা করে যাচ্ছেন অনবরত। আমরা উক্ত সংবাদেরও তীব্র প্রতিবাদ করছি।’

উল্লেখ্য, বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক এবং তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি