1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের উপজেলা শহরের রেজিষ্ট্রি অফিস মোড়ে বন্ধন টাওয়ারের প্রথম ও দ্বিতীয় তলায় বুধবার দুপুরে ডিজিটাল হাসপাতাল এ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রোপ্রাইটর মোঃ আকিদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান লিটন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল অফিসার মোঃ আনোয়ার সাদাত, পল্লী চিকিৎসক পরিলম বিশ্বাস, শ্রীকান্ত মণ্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেল, সাবেক ইউপি সদস্য ইদ্রিস আলী, বিএনপি নেতা মতিয়ার বিশ্বাসসহ অন্যরা।
এ সময় ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার অপূর্ব কুমার বিশ্বাস বলেন, ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার হবে গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের সেবা কেন্দ্র। আর্থিক অসচ্ছল, অসহায় ও দুস্থ রোগীদের অপারেশনসহ সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করাই হবে ডিজিটাল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের মূখ্য উদ্দেশ্য।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ১৩/০২/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net