1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান পৌর এলাকায় সড়ক কেটে সীমানা প্রাচীর নির্মাণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

রাউজান পৌর এলাকায় সড়ক কেটে সীমানা প্রাচীর নির্মাণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪৩ বার

রাউজান প্রতিনিধি:

রাউজানে সড়ক কেটে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে। রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকার বদিউর রহমান সড়কে এমন দৃশ্য দেখা গেছে। সরোজমিন পরিদর্শন কালে দেখা যায়, ছত্রপাড়া রাশেদ বিল্ডিং সড়ক পাশে ৩২ শতকের একটি কৃষি জমি ভরাট করতে সীমানা প্রাচীর নির্মাণ করছে মো. ইসহাক নামে এক ব্যক্তি। রাশেদ বিল্ডিং সড়ক হতে সৃষ্টি হয়েছে বদিউর রহমান সড়ক। সড়কটি পাল পাড়া পষর্ন্ত দীর্ঘ এক কিলোমিটার আয়তনের প্রায় ১৪ ফুট প্রসস্থ। ২০০০ সালের জানুয়ারীতে সড়কটি গ্রামীণ অবকাঠামোর আওতাধীন মাটি ভরাট করে চলাচলের উপযোগি করেন রাউজান পৌরসভা। ইসহাকের পুত্র সন্তান না থাকায় বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ কাজের দায়িত্ব নিয়েছেন মেয়ের জামাই ঢাকায় অবস্থানরত মোহাম্মদ শহীদ। নির্মাণ কাজের দেখাশুনা করছেন আবু বক্কর নামে এক ব্যক্তি। এই সড়কটির প্রায় তিন ফুট কেটে সীমানা বাউন্ডারী নির্মাণ করা হচ্ছে।

স্থানীয় মৌলানা এনাম অভিযোগ করে বলেন, সড়কটির উন্নয়নে পৌরসভায় দরপত্র আহবানের অপেক্ষামান আছে। সড়কটি দখল হয়ে গেলে কয়েক হাজার মানুষ উন্নয়ন বঞ্চিত হবে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই ভাবে মোহাম্মদ হাসেম, রবিউল আলম, মোহাম্মদ মুছা সড়ক কেটে বাউন্ডারী নির্মাণ বন্ধের দাবি জানান।

এ প্রসঙ্গে ইসহাকের মেয়ের জামাই মোহাম্মদ শহিদ বলেন, আমার শশুড় বৃদ্ধ মানুষ। আওয়ামী লীগ আমলে জোর করে আমার শশুড়ের জমির উপর সড়ক প্রসস্থ করা হয়েছে। তখন ভয়ে কিছু বলতে পারি নাই। এখন আমাদের বাড়ি নির্মাণ করতে হবে। সেজন্য পরিমাপ করে সীমানা প্রাচীর নির্মাণ করছি। এছাড়া সড়কের জন্য আমরা জায়গা ছাড় দিয়েছি। এ সড়কটি সরকারী সড়ক নয়, ব্যক্তি মালিকানাধীন জায়গায় করা হয়েছে।

এই ব্যাপারে রাউজান পৌরসভার প্রশাসক সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা বলেন, সড়ক কেটে সীমানা প্রাচীর নির্মাণের কোন খবর আমার কাছে নেই। সড়কটি পরিমাপ করতে পৌরসভার সার্ভেয়ার  পাঠাবো। যদি সড়ক দখল বা সড়কে স্থাপনা নির্মাণ করে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net