1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাট - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬: অস্ত্র – সরঞ্জামসহ প্রাইভেটকার জব্দ ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ‎কুমিল্লায়  পেশী শক্তি  ও অনাচারে জড়িত থাকায় ‎দুই যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার স্বাক্ষর অমিল : চবির নিয়োগ পরীক্ষায় প্রার্থী বরখাস্ত

খাগড়াছড়ির গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বসে কলার বৃহৎ হাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪৫৮ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে সপ্তাহে দুই দিন বিশেষ কলার হাট বসে, যা স্থানীয় কলাচাষী ও ব্যবসায়ীদের জন্য এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে। সিএনবি থেকে শুরু করে কাশেম মার্কেটের পাশের রাস্তা জুড়ে এই হাটটি প্রতিদিনের মতো জমে ওঠে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার চাষীরা তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন, যা দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়।

গুইমারা বাজারের কলার হাটটি খাগড়াছড়ির সবচেয়ে বড় কলা হাট হিসেবে পরিচিত। এখানে গুইমারা, মাটিরাঙ্গা, পানছড়ি, রামগড়সহ পার্শ্ববর্তী এলাকার কলাচাষীরা তাদের উৎপাদিত কলা নিয়ে আসেন। প্রতি সপ্তাহে এই হাটে চাষীরা প্রায় বিশ হাজার কলার ছড়া নিয়ে আসেন, যা আনুমানিক ৫০ লক্ষাধিক টাকায় বিক্রি হয়। হাটের আগের দিন থেকেই চাষীরা কলা নিয়ে এসে পসরা সাজিয়ে রাখেন।

এ বছর কলার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী মো. রহিম জানান, “প্রতি কাঁদি কলার দাম এখন ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে।” গুইমারা বাজারের কলা বিশেষত উন্নতমানের হওয়ায় এর চাহিদা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, আর এই কারণে কলার দাম তুলনামূলকভাবে বেশি।

গুইমারা উপজেলার সিএনবি এলাকার কলাচাষী আনোয়ার হোসেন বলেন, “এ বছর আমি এক একর জমিতে কলাচাষ করেছি এবং প্রায় ২ থেকে ২.৫ লাখ টাকা লাভ আশা করছি।” হাট ইজারাদার সালমান হোসেন জানান, “দূরদূরান্ত থেকে পাইকাররা এখানে কলা কিনতে আসেন এবং হাটের খাজনা তুলনামূলক কম নেওয়া হয়।”

উপজেলা কৃষি কর্মকর্তা ওঙ্কার বিশ্বাস জানান, “গুইমারা উপজেলায় বর্তমানে ৩৯০ জন বাণিজ্যিক কলাচাষী আছেন। এখানকার উৎপাদন হেক্টর প্রতি ২৫-৩০ টন এবং এবছর মোট প্রায় ১১,০০০ টন কলা উৎপাদিত হয়েছে। এর মধ্যে ৬০% বাংলা কলা, বাকি অংশ চাম্পা কলা, সাগর কলা, সূর্যমুখী কলা ও কাঁচকলা রয়েছে।” তিনি আরও জানান, “পাহাড়ি আবহাওয়া কলাচাষের জন্য অত্যন্ত উপযোগী, ফলে এই অঞ্চলে কলাচাষের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে।”

গুইমারা বাজারের কলার হাট এখন শুধু স্থানীয় কৃষকদের জন্য নয়, বরং দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net