1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝুঁকিপুর্ণ সাংবাদিকতা পেশায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

ঝুঁকিপুর্ণ সাংবাদিকতা পেশায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার সাংবাদিক ইউনিটি (সিইউজে) এর ইফতার মাহফিল ও আলোচনা সভা বুধবার (১২ মার্চ) বিকাল ৪ টায় সৈকতের লাবণী পয়েন্টস্থ হোটেল মিশুকের (টেস্ট অব নবাব) রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার সাংবাদিক ইউনিটির সভাপতি মো.শাহাদত হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন -বৈশাখী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি ও সিবিসি নিউজ এর বার্তা প্রধান শাহজাহান চৌধুরী শাহীন।

কক্সবাজার সাংবাদিক ইউনিটির সহ-ক্রীড়া সম্পাদক ইয়াছিন আরফাতের সঞ্চালন অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি সাইমুন আমিন, বিশিষ্ট পর্যটন  উদ্যোক্তা এসএম গোলাম কিবরিয়া, সহকারী পিপি এড. মো. শাহজাহান, বাংলাটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আমিনুল হক আমিন, দীপ্তটিভির কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনুর রশীদ, দৈনিক আপনকন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সেলিম মাহমুদ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ওসমানণণি ইলি ও ছাত্র প্রতিনিধি আসিফ বাপ্পী প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন- দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকার ব্যুরো প্রধান আবু সায়েম, চ্যানেল এর কক্সবাজার জেলা প্রতিনিধি মীর কাশেম আজাদ, কক্সবাজার সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শিপন পাল, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সহ-প্রচার সম্পাদক কাজল কান্তি দে, দপ্তর সম্পাদক একরামুল হক জুয়েল, সহ-সাংস্কৃতিক সম্পাদক আবদুল গফুর, ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, সদস্য আরমান আনোয়ার, মো.একরামুল হক, স্বপন দাশ ও মোহাম্মদ রাসেল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনন্দ টিভির ওমর ফারুক সোহাগ, বিজয় টিভির মো. ফরিদ, গ্লোবাল টিভির জিসান, সিবিসি নিউজ এর চীফ রিপোর্টার তাহসিন মেহেরাব শাওন, স্টাফ রিপোর্টার আলভী হোছাইন সিফাত, স্টাফ রিপোর্টার শাহনেওয়াজ চৌধুরী শাফিন ও শাহরিয়ার চৌধুরী রাফিন।

এছাড়াও, ইলেকট্রনিক মিডিয়া ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রাজীব কান্তি দে বাবু, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, সহ-সম্পাদক মো. ইউনুচ, প্রচার সম্পাদক মো. রহিম উদ্দীন ও সদস্য মহি উদ্দীন।

এদিকে, ইফতার মাহফিল ও আলোচনা সভায় মিডিয়া পার্টনার ছিলেন-মাল্টিমিডিয়া সিবিসি নিউজ ও সিবিসি নিউজ২৪/৭ডটকম এবং কক্সনিউজটুডে ডটকম।
এছাড়া, এতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন সিবিসি নিউজ এর ব্যবস্থাপনা সম্পাদক মো একরাম জুয়েল ও স্টাফ রিপোর্টার মোহাম্মদ ইসহাক।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সাংবাদিক ইউনিটির সহ-দপ্তর সম্পাদক সোহেল রানা। সভায় মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ জুবাইর।
আলোচনা সভায় বক্তারা বলেন,  সাংবাদিক ইউনিটি সবসময় পেশাদার সাংবাদিকদের বিপদ-আপদে সবসময় পাশে ছিল এবং আগামীতেও থাকবে।

সাংবাদিক পেশাটি যেহেতু ঝুঁকিপুর্ণ পেশা সেহেতু সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরী। পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে সাংবাদিক শাহীন মুহাম্মদ রাসেলকে কক্সবাজার জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের ‘এডি দিদার’র চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার জন্য আহবান জানানো হয়। দলমতের উর্ধ্বে ওঠে সকলকে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net