1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে হাসপাতালে দিনভর সাহায্য করে সন্ধ্যায় মায়ের কাছ থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে দিনভর সাহায্য করে সন্ধ্যায় মায়ের কাছ থেকে আড়াই মাস বয়সী শিশু চুরি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৩১৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতাল থেকে আড়াই মাস বয়সী এক শিশু চুরি হয়েছে। ১০ মার্চ সোমবার সন্ধ্যায় হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে শিশুটি চুরি হয়। শিশুটির নাম সায়ান। সে ঠাকুরগাঁও সদর উপজেলার মনসুরহাট গ্রামের শিমুল হোসেনের ছেলে। শিশুটির অভিভাবক জানান, ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ায় সায়ানকে গত ৯ মার্চ রোববার হাসপাতালে ভর্তি করা হয়। ১০ মার্চ সোমবার সারাদিন এক অচেনা নারী শিশুটির পাশে থাকে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। সন্ধ্যায় শিশুটির মা ও নানি ঐ নারীর কাছে সায়ানকে রেখে পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে যান। ফিরে এসে দেখেন, শিশুটি ও ঐ নারীকে নেই। হাসপাতালের কোথাও খুঁজে তাদের পাওয়া যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তারা পুলিশকে অবহিত করে। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঐ নারীই শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছেন । হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রকিবুল আলম বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। আমরা ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে শিশুটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।’
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুর রহমান বলেন, ‘পুলিশ শিশুটিকে উদ্ধারে অভিযানে নেমেছে। ইতোমধ্যে হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে অপরাধীর ছবি সংগ্রহ করা হয়েছে। এছাড়া হাসপাতালের আশেপাশের এলাকা এবং বাসস্ট্যান্ড ও রেলওয়ে স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net