ঢাকা   ১১:২১:১২ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৫৭ পঙ্গু ও দুস্থ শ্রমিকের মাঝে চেক বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২১৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ৫৭ জন পঙ্গু-দুস্থ ও অসহায় শ্রমিকের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১ মার্চ শনিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে চেকগুলো বিতরণ করেন জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার ও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু কাশেম, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন বাবু,সড়ক সম্পাদক সাকিব বাবু, ঠাকুরগাঁও জেলা ট্রাক ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ভুট্ট, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমানসহ নেতা কর্মীরা। পরে এক আলোচনা শেষে ৫৭ জন পঙ্গু অসহায় ও দুস্থদের মাঝে প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি