1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড মাগুরার শ্রীপুরে আধিপত্যেকে কেন্দ্র করে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, লুটপাট!  আহত -৫ মানুষ মেরে পালাচ্ছিলো প্রাইভেটকার : ধাওয়া দিয়ে হাটহাজারীতে আটকালো জনগন

মাগুরায় জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯২ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাগুরা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় আল আমিন কমপ্লেক্সে মাগুরা -২ আসনের আওতাধীন ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে নির্বাচনী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জেলা সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু’র সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ও আগামী সংসদ নির্বাচনে মাগুরা -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক এম বি বাকের।

জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহাবুবু রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা যুব বিভাগের সেক্রেটারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শালিখা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আফছার উদ্দিন, মহম্মদপুর উপজেলা আমীর মাওলানা নুর আহমেদ, মাগুরা সদর উপজেলা আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইনসহ অন্যরা।
অনুষ্ঠানে মাগুরা -২ আসনের আওতাধীন সভাপতি ও সেক্রেটারীসহ জেলা -উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
উল্লেখ্য আগামী সংসদ নির্বাচনে মাগুরা -১ আসনে জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও যশোর- কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ও মাগুরা -২ আসনে বর্তমান আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম অধ্যাপক এম বি বাকেরকে কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মনোনীত করা হয়েছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৭/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net