1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেঘনায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসী কাইয়ুমের বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

মেঘনায় বিএনপি নেতাকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে সন্ত্রাসী কাইয়ুমের বিরুদ্ধে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৮৭ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফারকে (৫০) হত্যার উদ্দেশ্যে তার বহনকারী গাড়িতে হামলার অভিযোগ উঠেছে একই উপজেলার আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য এবং একাধিক হত্যা মামলাসহ ১৪ মামলার আসামি বালু খেকো কাইয়ুমের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক এগারোটায় উপজেলার লুটেরচর ইউনিয়নের কান্দার গাও বাস স্টেশনে।

এঘটনায় সোমবার (১০ মার্চ) আব্দুল গাফফার বাদী হয়ে ২০/২৫ জনের নাম উল্লেখ করে মেঘনা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল।

এলাকাবাসী জানায়, কাইয়ুম একজন চিহ্নিত সন্ত্রাসী এবং বালু খেকো, তাহার বিরুদ্ধে একাধিক হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ অনেক মামলা রয়েছে। তার ভয়ে মেঘনা নদী বেষ্টীত চালিভাঙ্গা ইউনিয়নে কেউ প্রতিবাদ করতে পারতোনা। এবং সাবেক এমপি সুবিদ আলী ভূইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে কমিশন দিয়ে মেঘনা নদী থেকে গত ১৫ বছরে কয়েক শত কোটি টাকার বালু বিক্রি করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় কাইয়ুম। শুধু তাই না সুবিদ আলী ভূইয়া ও মোহাম্মদ আলী সুমনের আর্শীবাদে কোটি টাকা খরচ করে জেলা পরিষদের সদস্য পদ বাগিয়ে নেয় কাইয়ুম। গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার হাসিনার পতনের পর মেঘনার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী বালু খেকো কাইয়ুম আত্মগোপনে চলে গেলেও এলাকায় সক্রিয় রয়েছে তার অনুসারীরা। এলাকাবাসী আরো জানায় মাঝে মাঝে রাতের আধারে কাইয়ুম এলাকায় এসে তার অনুসারীদের নিয়ে মহড়া দেয় বলেও শুনতে পায়। মেঘনাবাসীর দাবি এই চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী কাইয়ুমকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারলে মেঘনা উপজেলা বাসী কলঙ্ক মুক্ত হবে।

অভিযোগকারী মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার বলেন, শুক্রবার রাতে আমি উপজেলা সদর থেকে সোনারগাঁও যাওয়ার পথে রাত আনুমানিক এগারোটায় লুটেরচর কান্দার গাও বাস স্টেশন পৌছলে আওয়ামিলীগ নেতা একাধিক হত্যাসহ ১৪ মামলার আসামি সন্ত্রাসী কাইয়ুম ও তার অনুসারীরা সংঘবদ্ধ হয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গাড়িতে হামলা করে। এসময় আমার ডাকচিৎকার শুনে কান্দার গাও এলাকার লোকজন এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি আমি মেঘনা থানার ওসিকে জানালে তিনি সঙ্গীয় অফিসর নিয়ে ঘটনা স্থলে এসে আমাকে উদ্ধার করে এবং ঘটনার সত্যতা পায়।

এবিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, বিএনপি নেতা আব্দুল গাফফারকে বহনকারী গাড়িতে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক আমি সঙ্গীয় অফিসার নিয়ে ঘটনা স্থলে গিয়েছি এবং গাড়িতে হামলার সত্যতা পেয়েছি। এঘটনায় বিএনপি নেতা আব্দুল গাফফার লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে কাইয়ুমের বিরুদ্ধে হত্যা, অস্ত্র চাঁদাবাজিসহ ১ ডজনের উপরে মামলা রয়েছে। এদিকে অভিযুক্ত কাইয়ুম পলাতক থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net