1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাঙ্গাবালীতে স্বৈরাচারের দোসর সাংবাদিকের বিরুদ্ধে ঝাড়ু-জুতা মিছিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

রাঙ্গাবালীতে স্বৈরাচারের দোসর সাংবাদিকের বিরুদ্ধে ঝাড়ু-জুতা মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২০১ বার

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে কামরুল হাসান মল্লিকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাঙ্গাবালী সদর ইউনিয়নের চর যমুনা গ্রামে শতাধিক নারী-পুরুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এ সময় নারীরা ঝাড়ু ও জুতা হাতে নিয়ে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কামরুল হাসান মল্লিকের বাবা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা, তার বড় ভাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। পরিবারের প্রভাব বিস্তার করে কামরুল স্বৈরাচারী শাসনামলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, নামে-বেনামে টেন্ডারবাজি এবং সরকারি প্রকল্প আত্মসাৎ করেছেন। তৎকালীন এমপি, ইউএনও ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগসাজশ করে তিনি উপজেলার হাট-বাজার, খেয়াঘাট, মুজিববর্ষের সরকারি ঘর ও সরকারি প্রকল্প নিয়ন্ত্রণে নিয়ে লুটপাট করেছেন।

বক্তারা আরও জানান, বর্তমানে সাংবাদিকতার আড়ালে ব্ল্যাকমেইলিং চালিয়ে যাচ্ছেন কামরুল হাসান মল্লিক। সম্প্রতি চর যমুনা গ্রামের কৃষক জুয়েল সিকদারের ব্যক্তিমালিকানাধীন মাছের ঘেরে গিয়ে তিনি ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ১০ হাজার টাকা দিলেও পুরো টাকা দিতে না পারায় জুয়েলকে মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে হয়রানি করেন।
এছাড়াও, চর যমুনার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ এলাকার মানুষজন রান্নার জন্য বনায়নের শুখনো কাঠ সংগ্রহ করে থাকেন। কিন্তু কামরুল হাসান সেই দৃশ্য ধারণ করে, বনাঞ্চলের গাছ কেটে পাচার করা হচ্ছে বলে সংবাদ প্রচার করেন। পাশাপাশি স্থানীয়দের প্রকৃত মতামত আড়াল করে মনগড়া বক্তব্য ধারণ করে প্রচার করেন বলেও অভিযোগ ওঠেছে।

এলাকাবাসী কামরুল হাসানের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। মানববন্ধনে বক্তারা দাবি করেন, “পতিত স্বৈরাচারের দোসর” কামরুল হাসানকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

মানববন্ধনে বক্তব্য দেন রাঙ্গাবালী উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জুয়েল মীর, রাঙ্গাবালী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ফারুক মাঝী, স্থানীয় কৃষক জুয়েল শিকদার ও শিক্ষার্থী মো. নাসিম প্রমুখ।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. এমারৎ হোসেন বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net