ঢাকা   ০৮:৪০:৪৭ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ২৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁওয়ে ইট ভাটায় মোবাইল কোট, জরিমানা, ভাংচুর বন্ধের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। ১১ মার্চ মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বরে এ মানববন্ধন ও পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। বাংলাদেশ ইট প্রস্তুকারী মালিক সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসচী অনুযায়ী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সভাপতি মো: মুরাদ হোসেন, সদস্য সচিব মো: হুমায়ুন কবির, ইট ভাটা মালিক মো: লাভলু, জাহাঙ্গীর আলম প্রমুখ।
বক্তারা সারা দেশের ন্যয় ঠাকুরগাঁও জেলায় নানা প্রতিকুলতার মধ্য দিয়ে ৩৫/৪০ বছর যাবৎ ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছেন উল্লেখ করে বলেন, রাস্তাঘাট, ঘরবাড়ীসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে ইটভাটাগুলো। দেশের উন্নয়নের স্বার্থে সমতা রেখে ইটভাটার মালিকগণ বায়ুদুষণ রোধে সরকার নির্দেশিত আধুনিক প্রযুক্তির জিগজ্যাগ ভাটা স্থাপন করে যাহা জ্বালানী সাশ্রয়ী, পরিবেশ বান্ধব প্রযুক্তি, ও উপমহাদেশে টেকসই এবং সহজ প্রযুক্তি হিসাবে পরিচিতি পেয়েছে উল্লেখ করে সারা দেশে, একই সাথে ঠাকুরগাঁও জেলায় ইটভাটাগুলোতে মোবাইল কোট, জরিমানা ও ভাংচুর বন্ধের দাবি জানিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে ৭ দফা দাবি সম্বিলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি