1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে খুলনা পাবলিক কলেজ ও সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে খুলনা পাবলিক কলেজ ও সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ৩৫৪ বার

দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচির পালন করে।
ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ করেছে খুলনা পাবলিক কলেজ ও সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা

দেশব্যাপী ধর্ষণ এবং নারী নির্যাতনের প্রতিবাদে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ সব কর্মসূচির পালন করে।

সকাল সাড়ে ১০টার দিকে খুলনা পাবলিক কলেজ ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান ফটক হতে পৃথক পৃথক দুইটি মিছিল খুলনা সরকারি মহিলা কলেজে মোড়ে মিলিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।
খুলনা পাবলিক কলেজের শিক্ষার্থী প্রতিনিধি, সাবেক সাংস্কৃতিক প্রিফেক্ট শাদমান রাশিদ সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী প্রতিনিধি নূর মোহাম্মদ আদর, ইয়াসির আজম তানভীর, রেদওয়ান আহমেদ রাফি,রিয়াজুল ইসলাম ফাহিম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন,
সন্ত্রাস,নৈরাজ্য,ধর্ষন,নারী নির্যাতন,চাঁদাবাজি আর এ দেশের ছাত্র-জনতা মেনে নিবেনা। শহীদ আবু সাঈদ- মুগ্ধরা জীবন দিয়েছিল একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তাদের রক্তের বিনিময় আমরা একটি সুন্দর পরিবেশ চাই,যেখানে সকল জুলুম-অত্যাচারের অবসান হবে। যেখানেই জুলুম হবে, যেখানেই নির্যাতন হবে, ছাত্র- জনতা সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। আমরা দেশের অরাজক পরিস্থিতি দেখার জন্য ২৪ এর স্বাধীনতা আনিনি। দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা অধিকারের জন্য আমাদের ২৪ এর স্বাধীনতা। অবিলম্বে দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য নারী নির্যাতনকারী ও ধর্ষকদের কঠোর শাস্তি স্বরূপ জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকরের দাবির রাখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে বয়রা চার রাস্তার মোড়ে অবরোধ কর্মসূচি পালন করে। বেলা সাড়ে ১২টার দিক অবরোধ কর্মসূচি শেষে শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে যায়। #

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net