1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

মাগুরায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ২৫১ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় লাঙ্গলবাদ সিনিয়র মাদ্রাসা প্রঙ্গনে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব আব্দুল মতিন।
গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম জেলা জামায়াতে ইসলামীর ও প্রচার ও মিডিয়া মোঃ সাইফুল্লাহ। শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ মিজানুর রহমা, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার।

গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মোঃ আসাদুজ্জামানের সঞ্চালনায় এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারী ও বর্তমান উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আমিরুল ইসলাম,আমলসার ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুর রহিম, আই বি ডব্লিউ ফাউন্ডেশনের মাগুরা জেলা  সেক্রেটারি  ডাক্তার মোঃ রাকিব  জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দপ্তর সম্পাদক ও রিকশা -ভ্যান ট্রেড ইউনিয়নের উপজেলা সভাপতি মোঃ শাজাহান আলী, শ্রমিক কল্যান ফেডারেশন শ্রীপুর উপজেলার সেক্রেটারী মোঃ মুজাফফর হোসেন মুন্নাসহসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই দেশের জনসাধারণ। জামায়াতে ইসলামের ক্ষমতায় গেলে দেশ ও দেশের মানুষের কল্যাণ সাধিত হবে। সেই সাথে কুরআন ও সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে।
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার ৮ শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১১/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net