1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোচিত আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার দিলেন মাগুরার জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আলোচিত আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তা ও ঈদ উপহার দিলেন মাগুরার জেলা প্রশাসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরার সেই আলোচিত আছিয়ার পরিবারকে আর্থিক সহায়তার চেক ও ঈদ উপহার দিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। ২১ মার্চ ২০২৫ শুক্রবার শিশুটির নিজ বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজ নেন এবং ঈদ উপহার সামগ্রী, চাল ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী অমিতাভ সরকারসহ অন্যরা।
জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, শিশুটির দূঘর্টনার সংবাদ শোনার পর থেকেই জেলা প্রশাসন শিশু ও শিশুটির পরিবারের জন্য কাজ করে যাচ্ছে। শিশুটি মারা গেলে তার মরদেহ জেলা প্রশাসনের সহযোগিতায় সর্বাত্মক গুরুত্ব দিয়ে তার বাড়িতে পৌঁছে দাফন কাজ শেষ করা হয়। জেলা প্রশাসনের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা, মহিলা বিষয়ক, ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তর পরিবারটির পাশে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেছে এবং পরিবারটিকে সহযোগিতা করেছে।
উপজেলা নির্বাহী অফিসারগণ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশুটির আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়ার ব্যবস্থা করেছে। আজও ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর কর্তৃক প্রদত্ত ২৫ হাজার টাকার চেক, চাউল ও ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে। আমরা আর্থিকভাবে এই পরিবারটি যেন স্বচ্ছলভাবে চলতে পারে এবং কোন রকম সমস্যা না হয় সে বিষয়েও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে। শিশুটির পিতা কিছুটা মানসিক প্রতিবন্ধী, তাকেও প্রতিবন্ধী কার্ডের আওতায় আনা হবে। শিশুটির বিচারের সর্বোচ্চ সাজার রায় সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়া সমাধান হবে। জেলা প্রশাসন এই পরিবারের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ ।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ২২/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net