1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

আলোচিত মাগুরার শিশু আছিয়ার বাড়িতে শোকের মাতম!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৪২৭ বার

মোঃ সাইফুল্লাহ ;

বহুল আলোচিত মাগুরার তৃতীয় শ্রেণীর ছাত্রী আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা চেষ্টার পর মৃত্যুর ঘটনায় জেলার শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের জারিয়া গ্রামে শুরু হয় শোকের মাতম। বৃহস্পতিবার দুপুর ১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘ আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শিশুটি মৃত্যুবরণ করে । নিহতের পিতা মানসিক প্রতিবন্ধী ফেরদৌস শেখ বাকরুদ্ধ থাকলেও খালা রোকসানা বেগম, ফুপু মমতা বেগমসহ এলাকাবাসী কান্নায় ভেঙে পড়ে।

বিভিন্ন এলাকা থেকে শত শত উৎসুক জনতা নিহত আছিয়ার বাড়িতে ভিড় জমায়। এ সময় তারা আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার দাবি করেন। নিহত আছিয়ার লাশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে মাগুরায় আনা হচ্ছে। তারাবি নামাজের পর সোনাইকুন্ডি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাযা শেষে সোনাইকুন্ডি গোরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৩/০৩/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net