1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারার প্রবীণ সাংবাদিক নুরুল আলম আর নেই - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

গুইমারার প্রবীণ সাংবাদিক নুরুল আলম আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৪০৪ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার প্রখ্যাত ও বর্ষীয়ান সাংবাদিক, গুইমারা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি নুরুল আলম আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন ধরে লিভার ক্যান্সারে ভুগে অবশেষে ২০২৫ সালের ৪ মার্চ, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নুরুল আলম শুধু একজন সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন এলাকার মানুষের আস্থার প্রতীক। জনগণের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, তাদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য নিজ উদ্যোগে কাজ করা—এসব গুণেই তিনি মানুষের ভালোবাসা আর সম্মান অর্জন করেছিলেন। গুইমারা প্রেস ক্লাবের সভাপতি হিসেবে তিনি সবসময় ন্যায়ের পক্ষে কথা বলেছেন এবং সাংবাদিকতার নীতিমালা অটুট রেখেছেন।

তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং এলাকাবাসী সবাই তাঁর এ অকাল প্রয়াণে শোকাহত। গুইমারা প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন ও স্থানীয় ব্যক্তিবর্গ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আমরা সকলে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, আল্লাহ যেন নুরুল আলমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দেন। আমিন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net