1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকবাজার থানা সাইবার ইউজার দলের দোয়া ও ইফতার মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা

চকবাজার থানা সাইবার ইউজার দলের দোয়া ও ইফতার মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ২৫৪ বার

নিজস্ব প্রতিনিধিঃ

আজ রাজধানী ঢাকার লালবাগস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টে দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল’ চকবাজার থানা কমিটির পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ঢাকা মহানগর (দক্ষিণ) চকবাজার থানা সাইবার ইউজার দলের আহবায়ক মোবারক হোসেন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক এস. আলম রাজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা এস. আলম ইসরাৎ, কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর (উত্তর) বিএনপির সদস্য সচিব এম. এ. শাফাত আহমেদ, ঢাকা মহানগর (দক্ষিণ) সাইবার ইউজার দলের উপদেষ্টা ক্বারী মোঃ ওয়ালিউল্লাহ, আহবায়ক ডাঃ নুরুল আমিন হাওলাদার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন-আহবায়ক শওকত আলী গুড্ডু, মোঃ ইমরান, চকবাজার থানা সাইবার ইউজার দলের যুগ্ন-আহবায়ক ফখরুল ইসলাম, মাহবুব হোসেন মালা, মোঃ শাহীন, মইন উদ্দিন, আঃ সালাম, জহির উদ্দিন সহ চকবাজার থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস. আলম রাজীব বলেন, আমাদেরকে এখন জনগণের কল্যাণে জনগণের সম্পৃক্ততায় রাজনীতি করতে হবে। এছাড়াও তিনি সাইবার যোদ্ধাদের প্রতি সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক-নির্দেশনা উপস্থিত সাইবার নেতৃবৃন্দের কাছে পৌঁছে দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net