1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে গাঁজা-ফেন্সিডিল সহ আটক ২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন মাগুরার অ্যাড. কাজী আব্দুর রশিদ বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি: প্রতিযোগীদের চেয়ে এগিয়ে বাংলাদেশ নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার

চৌদ্দগ্রামে গাঁজা-ফেন্সিডিল সহ আটক ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৩১৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫৫ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) এলাকার মৃত আলকাছ মিয়ার ছেলে মো: তাজুল ইসলাম (২৮) ও পটুয়াখালীর জেলার সদর থানার মো: আকাব্বর আলীর ছেলে মো: বায়েজীদ হোসেন (৩০)। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সাড়ে বারোটায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর একটি আভিযানিক দল উপজেলার মিরশ্বানী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নালঘর রাস্তার মাথা থেকে ৫১ কেজি গাঁজা ও ১৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মো: তাজুল ইসলাম নামে এক মাদক কারবারিকে আটক করে। আটককৃত তাজুল ইসলামের বাড়ী উপজেলার কালিকাপুর ইউনিয়নের দ্বিতীয় বদরপুর (মিরশ্বানী টিলা) গ্রামে।

এদিকে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চৌদ্দগ্রাম বাজারস্থ পূবালী ব্যাংকের সামনে থেকে ৪ কেজি গাঁজা সহ পটুয়াখালী জেলার সদর থানার মো: বায়েজিদ ইসলামকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে চৌদ্দগ্রাম থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net