1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৩৩ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের যানজট নিরসন ও মহাসড়কের পাশে স্থাপিত অবৈধ স্থাপনা এবং ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত চলা দিনব্যাপী এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প এর একটি ইউনিট, থানা ও হাইওয়ে পুলিশের পৃথক দুটি দল।

জানা গেছে, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ীর টানে ঘরে ফিরবে প্রবাসী ও দেশের বিভিন্ন স্থানে কর্মরত মানুষজন। সাধারণ মানুষের ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে ও মহাসড়কের যানজট নিরসনে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে সিদ্ধান্ত নেয় জেলা, উপজেলা ও পৌর প্রশাসন। গৃহিত সিদ্ধান্তের আলোকে অবৈধ দখলদারকে পূর্ব থেকে বিশেষ সতর্কতা প্রদান করার পাশাপাশি স্থাপনা ও অবৈধ দোকানপাট সরিয়ে নিতে বলা হয়। বেধে দেওয়া নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পর শনিবার চৌদ্দগ্রাম বাজারে মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছে বাজারে আসা নারী-শিশু ক্রেতাসহ সাধারণ মানুষ।

ঈদ বাজার করতে আসা কুলসুমা বেগম ও আলেয়া বেগম নামের দুই নারী জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় ঈদ শপিং সুন্দরভাবে করতে পারছি। এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

অভিযান শেষে সাংবাদিকদের কাছে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন বলেন, ‘ঈদ যাত্রায় সবার সুবিধার্থে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে মর্মে শুক্রবার সারাদিন পৌরসভার পক্ষ থেকে বাজারে মাইকিং করা হয়েছিল। এরপরও ব্যবসায়ীরা সচেতন না হওয়ায় আজ শনিবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net