1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসপাতালে হুইল চেয়ার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ মাগুরায় নতুন কুড়ি স্বর্ণপদক জয়ী অ্যাথলেট ইয়াসমিনকে শ্রীপুরে জমকালো সংবর্ধনা কক্সবাজারের ঈদগাঁওয়ে ১০টি চোরাই গরু ও ট্রাকসহ চালক গ্রেফতার কেন আরাফার দিন এত বেশি মহিমান্বিত? নবীগঞ্জ ধর্ষক জনতার হাতে আটক ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল নবীগঞ্জে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষিত হাসপাতালে ভর্তি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের প্রবাসী প্রতিনিধিদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত কুমিল্লা ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জনপদ—মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী

মুহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৯৫ বার

এস কে সানি (উত্তরা ঢাকা):”

অসুস্থ রোগীদের সেবায় দ্রুত গতিতে পৌঁছে দিতে মুহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এর পরিচালক অধ্যাপক ডা: এস এম খোরশেদ আলম মজুমদার এর নিকট ৮ (আটটি) হুইলচেয়ার হস্তান্তর করা হয়।

মঙ্গলবার দুপুরে হাসপাতালে হলরুমে এই হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো আমিনুল হক,সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মো:আফাজ উদ্দিন, হলি ফ্যামিলি হাসপাতালের উপপরিচালক ডা. মাসুদ আক্তার জিতু,মুহাম্মদ ফাউন্ডেশন চেয়ারম্যান ফারিহা তাসলিম।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মো আমিনুল হক বলেন বিএনপি সবসময় ভালো কাজের পাশে থাকে।আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় ভালো কাজ কে উৎসাহিত করি। তাই মুহাম্মদ ফাউন্ডেশন এর আয়োজকদের ধন্যবাদ জানাই।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোস্তফা জামান বলেন মুহাম্মদ ফাউন্ডেশন দেশের স্বাস্থ্যসেবায় এক মহৎ ভূমিকা রাখছে, যা সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার বার্তা পৌঁছে দিচ্ছে।আমরা মুহাম্মদ ফাউন্ডেশন এর পাশে সবসময় থাকবো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো:আফাজ উদ্দিন বলেন, মুহাম্মাদ এই হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে জম্মের ৭ দিন পর মারা যায়।আজকে মুহাম্মদ এর ৮ম জন্মদিন। তাই মুহাম্মদ ফাউন্ডেশন এর পক্ষ থেকে হুইপ চেয়ার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এসময় মুহাম্মদ ফাউন্ডেশন চেয়ারম্যান ফারিয়া তাসলিম বলেন আগামীদিনে মুহাম্মদ ফাউন্ডেশন মানবতার পক্ষে কাজ করবে এবং সমাজের মানবিক বিষয়গুলো নিয়ে মানবকল্যানে কাজ করাই মুহাম্মদ ফাউন্ডেশনের মুল লক্ষ্য।

ঢাকা মহানগর উত্তর বিএনপির বিভিন্ন থানার সিনিয়র নেতৃবৃন্দ ও ছাত্রদল, যুবদল ও সেচ্ছা সেবক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net