1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আমির সুলতান-দিল-নেওয়াজ বেগম হাই স্কুলে পুরস্কার বিতরণী সম্পন্ন  তিন জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট আমরা রাসূলের দেখানো ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করবো র‌্যাব-১০ এর অভিযান ডেমরায় পরিত্যক্ত ৫ টি গ্রেনেড উদ্ধার: থানায় হস্তান্তর  জাতীয় নির্বাচনে নিরাপত্তা দিতে সারাদেশে ৩৭ হাজার বিজিবি সদস্য মোতায়েন থাকবে কর্মসংস্থান সৃষ্টি করে আমরা যুবকদের সম্মানের জায়গায় বসাতে চাই : চৌদ্দগ্রামে জামায়াত আমীর ডা. শফিক দেশের ৫ লাখ ১৮ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করেছে ইসি দক্ষতা ও মানসিকতা উন্নয়নে নবীনগরে অলরাউন্ডার প্রশিক্ষণ সেমিনার ঈদগাঁওয়ে প্রতিবন্ধি ফেডারেশনের উদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতা

সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৮৮ বার

সন্দ্বীপে জাহাঙ্গীর হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার। এতে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট দাবি জানানো হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত জাহাঙ্গীরের মেয়ে জোবেদা আক্তার কলি। তিনি বলেন, ‘আমার বাবা সন্দ্বীপ গাছুয়া ৯ নং ওয়ার্ডে দৌলতের বাড়ির বাসিন্দা। এলাকার চিহ্নিত সন্ত্রাসী শাহবুদ্দিন সুমন ও তাঁর দলবল নিয়ে আমার বাবার কাছে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিল। না পেয়ে গত ২০ জানুয়ারি দিনে-দুপুরে আমার বাবাকে হত্যা করে।’

তিনি আরো বলেন, ‘এই ব্যাপারে সন্দ্বীপ থানায় মামলা হওয়ার পরও পুলিশের গড়িমসির কারণে আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। যার কারণে আমরা পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি।’

সংবাদ সম্মেলনে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় জাহাঙ্গীরের ভগ্নিপতি আব্দুল মালেক, মেয়ের জামাতা আমিনুল হক সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net