1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে চকলেটের লোভে হাজির শিক্ষার্থী, দুদকে ধরা ভুয়া মাদ্রাসা কাণ্ড !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৭৭ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ভবন নেই, শ্রেণিকক্ষ নেই, নেই নিয়মিত পাঠদান কিংবা শিক্ষক-শিক্ষার্থী। তবু সরকারি নিবন্ধন তালিকায় ঠাঁই করে নিতে চলেছে একটি ‌‘গায়েবি’ মাদ্রাসা। এমনকি প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত করার তৎপরতাও চলছে। ২০ এপ্রিল রোববার সকালে এমন এক মাদ্রাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া এলাকায় ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ নামে কাগজে-কলমে বিদ্যমান থাকলেও বাস্তবে এর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। দুদক ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো. আজমির শরিফ মারজী বলেন, ‘বাস্তবে প্রতিষ্ঠানটির কোনও কাঠামো নেই। অথচ ইবতেদায়ি মাদ্রাসা হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া প্রায় সম্পন্ন এবং এমপিওভুক্তির জন্য তদবির চলছে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট টিম অভিযানে নামে।

তিনি জানান, দুদকের উপস্থিতির খবর পেয়েই প্রায় আড়াই কিলোমিটার দূরের একটি কিন্ডারগার্টেন থেকে শিশুদের এনে মাদ্রাসার শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হয়। চকোলেটের লোভ দেখিয়ে এদের হাজির করা হয়েছিল বলেও প্রমাণ মেলে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র সহ ডেকেছি। যদি তারা তাদের কাগজপত্র দেখাতে না পাড়ে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। দুদকের তদন্তে দেখা গেছে, ধানখেতের মধ্যে সামান্য একটি টিনের ঘরকেই দেখানো হচ্ছে ‘নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা’ হিসেবে। কোনো নিয়মিত শ্রেণি কার্যক্রম নেই,নেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত প্রমাণও।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net