1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ১০ পরিবার !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনীপাড়া গ্রামে অগ্নিকাণ্ডে ১০ পরিবার নিঃস্ব হয়ে গেছে। রোববার (২৭ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের কারণে অধিকাংশ ঘর খড়ের ছাউনি ও টিনের সেট হওয়ার দরুন মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসী সহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৮টি ছাগল, ২৫ বস্তা সিমেন্ট আসবাবপত্র, খাদ্যশস্য নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষাধিক টাকা। বর্তমানে নারী, শিশু এবং বৃদ্ধরা মানবেতর জীবনযাপন করছেন। এলাকাবাসী জানান, কয়েলের আগুন থেকে অথবা রান্নার চুলা থেকেও আগুন লাগতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net