1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার স্থান ও খাবার পানির ব্যবস্থা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

তিতাসে এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য বসার স্থান ও খাবার পানির ব্যবস্থা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ৫৫৭ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লা তিতাস উপজেলার আওতাধীন গাজীপুর এলাকায় এসএসসি পরীক্ষার কেন্দ্রের বাহিরে অভিভাবকদের বসার ও খাবার পানির ব্যবস্থা করেছে তিতাস উপজেলা শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে গরমের কষ্ট লাঘবে রোদ থেকে রক্ষার জন্য ব্যবস্থা করা হয়েছে ছাউনির।

উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আবু বকর বলেন, ‘পরীক্ষার্থীরা হলে প্রবেশের পর থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অনেক অভিভাবক কেন্দ্রের বাহিরে এবং রাস্তায় অপেক্ষা করেন। যেহেতু দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তাই অভিভাবকদের বসার ও পানি পানের ব্যবস্থা করেছি। রোদে যেন তাদের কষ্ট না হয় সেজন্য ছাউনির ব্যবস্থা করা হয়েছে। অনেক কেন্দ্রে অভিভাবকদের জন্য এই সুবিধাগুলো থাকে না, তাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের থেকে এই উদ্যোগ নিয়েছি।’

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশেরে সভাপতি মুহাম্মদ আবু বকর, সাধারন সম্পাদক মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোঃ ইয়াসিন আরাফাত, প্রশিক্ষন সম্পাদক হাফেজ মোঃ শরিফুল ইসলাম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মোঃ সাইমন ইসলাম ওমরসহ ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা শাখার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেক অভিভাবক ও স্থানীয়রা। তাদের এ ধরনের সহমর্মিতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা রাখে বলে জানান তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net