1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৬৫ বার

বাঁশখালী প্রতিনিধি:::

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। নিরাপত্তার স্বার্থে ঘটনার দিন সন্ধ্যায় তিনি চট্টগ্রাম সিএমপি কোতোয়ালী থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৮০২।

জিডিতে যুবদল নেতা আবু আহমেদ উল্লেখ করেন, ‘শনিবার বিকেল সাড়ে ৪টার সময় কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিং জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ে অবস্থান করাকালে দেখতে পাই যে, আমার ব্যবহৃত ফেইসবুক আইডি-Abu Ahmed নামীয় হতে বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন কথাবার্তা লিখে ফেইসবুকে আপলোড করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি সাথে সাথে আমার (Abu Ahmed) নামীয় ফেইসবুক আইডিতে বারবার প্রবেশের চেষ্টা করেও ফেইসবুকে ডুকতে পারি নাই। আমি আমার নিজের ব্যবহৃত অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি বাঁশখালী উপজেলা যুবদলের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তাই আমার ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা হিংসাত্মকভাবে সমাজে আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও আমার সম্মানহানী করার উদ্দেশ্যে ফেইসবুকে এরূপ পোস্ট আপলোড করছে। উক্ত বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর।’

নিজের ফেইসবুক অ্যাকাউন্ট উদ্ধার না হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ।

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি
১৩.০৪.২৫ খ্রিঃ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net