1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে অপহৃত দুই রাবার শ্রমিক মুক্তিপণে ছাড় ঈদগাঁওয়ে ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ঈদগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে উপজেলা বিএনপির সভাপতির ঈদ শুভেচ্ছা বিনিময়  জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

তিতাসে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৪৪ বার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় দখলদার ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে, মজলুম ফিলিস্তিনিদের সমর্থনে ও ভারতে মুসলিম স্বার্থবিরোধী বির্তকিত ওয়াকফ বিল পাশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের তৌহিদী জনতা

শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় উপজেলার মাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মজিদ থেকে মিছিল শুরু হয়ে বাতাকান্দি টু মাছিমপুর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাছিমপুর বাজারে এসে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়’, ‘জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই’ ‘এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা’ ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, নারায়ে তাকবির আল্লাহু আকবর; ইসরাইলের বিরুদ্ধে, ইসরায়েলী পন্য বয়কট বয়কট, ডাইরেক্ট অ্যাকশনসহ বিভিন্ন স্লোগান দেন।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, মাছিমপুর বাজার কমিটির সভাপতি হাবিব সরকার, মাওলানা জায়নুল আবেদিন, মাহমুদুর রহমান, আলাউদ্দিন সালেহী ও সাইফুল ইসলাম প্রমূখ। এমসয় আরো উপস্থিত ছিলেন, মাছিমপুর বাজার কমিটির সাবেক সভাপতি আবুল বাতেন সরকার রেনু, বিএনপি নেতা এমরান সরকার, শাহআলম, মাওলানা আলী আশরাফ, মনসুর আলী মেম্বার, ব্যবসায়ী দুলাল, জাহাঙ্গীর ও রুবেল খান, জুয়েল খান, রুবেল আনোয়ারসহ প্রায় ১০ গ্রামের সহস্রাধিক তৌহিদী জনতা।

বক্তারা ইসরায়েলের ভয়াবহ হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানান এবং এর বিচার দাবি করেন। তারা বলেন, ইসরায়েলের হামলার কারণে আজ গোটা গাজা কবরস্থানে পরিণত হয়েছে। লাখ লাখ নিরীহ নারী-পুরুষ-শিশুকে হত্যা করা হয়েছে। তারা গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। তাঁরা ফিলিস্তিনি মানুষের মুক্তি চান। দ্রুত স্বাধীন ফিলিস্তিন দেখতে চান। পাশাপাশি মুসলিম ভাইদের প্রতিবাদ স্বরুপ তাদের সকল পণ্য বর্জন করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net