1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

ব্রাক স্বাস্থ্যসেবিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি পুঠিয়া থানা পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪০ বার

রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী পুঠিয়া উপজেলার এক ব্রাক স্বাস্থ্যকর্মীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ভাল্লুক গাছি
ইউনিয়নের নওপাড়া গ্রামে। গত বুধবার (২৩ এপ্রিল) ঘটনাটি ঘটলে (২৪ এপ্রিল) বৃহস্পতিবার এ বিষয়ে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে পুঠিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলেও পুলিশি সহায়তা পায়নি এখনো।

ভুক্তভোগী ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় গত বুধবার দুপুরের দিকে একই ইউনিয়নের গৃহবধূ ‘পুঠিয়া ব্রাক ইউনিয়ন স্বাস্থ্য সেবি'(২৮) তার অফিসের নিয়ম অনুযায়ী উপজেলার ভাল্লুক গাছি ইউনিয়ন নওপাড়া গ্রামের রাখালের ছেলে এরশাদের গর্ভবতী স্ত্রীকে সেবা দেওয়ার উদ্দেশ্যে সেখানে গেলে ওই নারীকে এরশাদ কৌশলে ঘরে ডেকে বসতে বলে ভিতর থেকে দরজার ছিটকি লাগিয়ে দেয় এবং জোরপূর্বক শ্লীলতাহানির চেষ্টা করে। পরে ভুক্তভোগী চিৎকার শুনে স্থানীয় লোকজন ভুক্তভোগীকে দরজা ভেঙে উদ্ধার করে।

অভিযুক্ত এরশাদের পরিবার ও এলাকাবাসীর জানান, এর আগেও সে কয়েকবার এমন কাজ করে আটক হয়েছে। এলাকায় সালিশের মাধ্যমে তার বিচারও হয়েছে। কয়েক বছর আগে এ ধরনের অপকর্মের দায়ে বিয়ে করতে বাধ্য হয়েছিল এরশাদ। এমনকি লোক সমাজে তার আপন ভাইয়েরা ভাই হিসেবে পরিচয় দিতেও লজ্জা বোধ করে।

এ বিষয়ে ভুক্তভোগী নারী পুরো বলেন, আমরা থানায় অভিযোগ করা ৫-৬ দিন হয়ে গেলেও থানা পুলিশের তেমন একটা ভূমিকা নেই। আমার সাথে যেটা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই। এলাকায় বর্তমানে আমার মুখ দেখানো দায় হয়ে পড়েছে।

ভুক্তভোগীর স্বামী পল্লী চিকিৎসক অভিযোগ করে বলেন, থানা পুলিশ ওদের থেকে টাকা পয়সা খেয়ে আমাদের মামলা নেয়নি। তাই ২৪ অভিযোগ করলেও এখনো তদন্ত করতে পুলিশ আসেননি।

পুঠিয়া ব্রাক ইউনিয়ন স্বাস্থ্য এরিয়া ম্যানেজার শাহিনা বলেন, আমার এক কর্মীকে ধর্ষণ চেষ্টা ঘটনা ঘটেছে। আমরা থানায় অভিযোগ করেছি। তবে থানা পুলিশের কোন সহযোগিতা পাচ্ছি না।

এসব বিষয়ে অভিযুক্ত এরশাদ এর সাথে সাক্ষাৎ হলে তিনি তার অপকর্ম স্বীকার করে বলেন, আমি যা করেছি ভুল করেছি। আপনারা বিষয়টি এলাকায় বসে ফায়সালা করে দেওয়ার ব্যবস্থা করুন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিযোগ পেয়েছি কিন্তু ধর্ষণ  চেষ্টা অভিযোগ সেটি না। বিশ্বাস না হয় থানায় আসুন আমি অভিযোগটি দেখাচ্ছি। তবে বিষয়টির সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net