1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মেডিকেল কলেজ থাকবে - প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৩৩৬ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরায় মেডিকেল কলেজ থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি ১৮ এপ্রিল শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ পরিদর্শন কালে এ কথা বলেন।

এ সময় মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম (যুগ্ম সচিব) মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রেস সচিবের সঙ্গে উপস্থি ছিলেন।
শফিকুল আলম মাগুরা মেডিকেল কলেজের ফলাফল ও অন্যান্য বিষয় সম্পর্কে অবহিত আছেন বলে তাদেরকে জানান। প্রেস সচিব বলেন, ‘এখানে এসে যা দেখা গেল তাতে মনে হচ্ছে মাগুরা মেডিকেল কলেজ ভালোভাবে চলছে। এখানকার বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কর্তৃপক্ষ বলেছেন, আপাতত মাগুরা মেডিকেল কলেজটাকে অন্য মেডিকেল কলেজের সাথে সংযুক্ত করা হচ্ছে না।
ছাত্র ছাত্রীরা জানান মাগুরা মেডিকেল কলেজ মাগুরার মানুষের প্রানের দাবির কলেজ, এ দাবি বাস্তবায়নে মাগুরার মানুষ হিসেবে প্রেস সচিব মহোদয়কে ভূমিকা রাখার আহবান জানান।

মেডিকেল কলেজ পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এক প্রশ্নের জবাবে বলেন, মাগুরার সন্তান‘সাকিব আল হাসান জেনে শুনে আওয়ামী লীগে কি করে যোগ দিলেন এ প্রশ্ন তার মনে দেখা দিয়েছে।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ একটি বাজে দল, ব্যাংক লুট, , গুম, খুনসহ নানা অপকর্মের সাথে জড়িত, তা জেনেও সাকিব আল হাসানের মতো আইকন কীভাবে সেই দলে যোগ দিলেন!? যে দলের হাতে রক্ত যে দল হাজার হাজার মানুষকে গুম করেছে খুন করেছে! সাকিব আল হাসান আওয়ামী লীগের যোগদানের আগেই সব কিছুই জানত,তারপরও যোগদান কেন করল এ প্রশ্ন আসা স্বাভাবিক। কারন অন্য কোন আইকন ঐ দলে যোগ দেয়নি। তিনি মাগুরা মেডিকেল কলেজে অগ্রগতি আশা করে ছাত্রছাত্রীদের পড়া লেখার মাধ্যমে ভাল মানুষ হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ১৮/৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net