ঢাকা   ০৩:০৪:০৮ পিএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

মাগুরায় যুবদল নেতা মিরান হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৯৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে জেলা যুবদলের অন্যতম সদস্য মোঃ. মিরান হোসেনকে পরিকল্পিতভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শ্রীপুর উপজেলা যুবদলের আয়োজনে শ্রীপুর সরকারি মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান।

উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলে সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সোহান, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা।


বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে মিরান হত্যাকারীদের গ্রেপ্তারের আল্টিমেটল দেন।
সমাবেশে শ্রীপুর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বি এন পি’র অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতা – কর্মীগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০৮/৪/২০২৫ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি