1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর উপহার দিল সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১৬৫ বার

মাইন উদ্দিন বাবলু,

গুইমারা(খাগড়াছড়ি)প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সিন্দুকছড়ি জোনের সদস্যরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই মানবিক সহায়তা প্রদান করেন।

সোমবার (২৬শে মে) সকালে সিন্দুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অনিল কুমার ত্রিপুরা ও তার পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল সামস আজিজি।

এ সময় পরিবারটিকে নতুন ঘরের পাশাপাশি এক মাসের খাদ্য সামগ্রী, রান্নার সরঞ্জাম, শিশুদের খেলনা, পোশাক ও শিক্ষা উপকরণও প্রদান করা হয়।

জোন অধিনায়ক বলেন, “পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সেনাবাহিনী সব সময় সাধারণ মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

চাবি হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় কার্বারী অংক্যথোয়াই ত্রিপুরা ও অন্যান্য সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে অনিল কুমার ত্রিপুরার বসতঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে ঘরটি পুনঃনির্মাণ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net