1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লার মায়ামী রেস্তোরাঁকে ৫০,  জাইতুন রেস্তোরাঁকে ২০ হাজর জরিমানা  মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় অবশেষে গ্রেপ্তার সাবেক ছাত্রদল নেতা নয়ন আনোয়ারায় বিএনপি নেতার অর্থায়নে বরুমচড়া হাজারী সড়ক সংস্কার, এলাকাবাসীর স্বস্তি  মাগুরায় শ্রীপুর উপজেলা জাসাসের ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, তুহিন সভাপতি, সাইফুল  সাধারণ সম্পাদক  মাগুরায় খবরের কাগজ বিক্রি কমে যাওয়ায় হকারদের মানবেতর জীবনযাপন গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াল হামদর্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৫০ বার
ডেস্ক রিপোর্টঃ ঢাকাস্থ ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান এর সঙ্গে সাক্ষাৎ করে নিপীড়িত ফিলিস্তিনবাসীর জন্য অর্থ সহায়তা প্রদান করেছেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। ৬ই মে,২০২৫, মঙ্গলবার সকালে ঢাকার বারিধারায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাসে গিয়ে এ শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
হামদর্দ পরিবারের সদস্যদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ এবং শরবত রুহ্ আফজার বিক্রয়লব্ধ অর্থের একটি অংশ ফিলিস্তিনের জনগণের জন্য প্রদান করা হয়।
এ সময় ফিলিস্তিনের প্রতি হামদর্দের সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রতিষ্ঠানের এমডি ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। ফিলিস্তিনের রাষ্ট্রদূতও উপহার পেয়ে হামদর্দ পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দের সিনিয়র পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন এবং পরিচালক বিপণন (অ.দা.) অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত ব্রি.জে. মাহবুব আনোয়ার, উপ-পরিচালক প্রশাসন ও পরিচালক লিগ্যাল এ্যান্ড প্রটোকল (অ.দা.) মো. মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল আজিজ মাসুম ।
উল্লেখ্য, অব্যাহতভাবে সমর্থনের অংশ হিসেবে বাংলাদেশ থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রীপ্রাপ্ত ৭ জন ফিলিস্তিনি চিকিৎসককে চাকুরি দিচ্ছে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net