1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ও এতিমদের মাঝে খাবার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন ও এতিমদের মাঝে খাবার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২১৬ বার

নোয়াখালী প্রতিনিধি :

নোয়াখালী কবিরহাট উপজেলা বিএনপির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করে।

শুক্রবার বিকালে নোয়াখালী বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির সহ- পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ।

বক্তারা শহীদ জিয়ার কর্মময় জীবন ও দেশ গঠনে তার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, জিয়াউর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা ও সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তার নীতি ও আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ ছাড়া উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনর রশীদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এ্যাড জাকারিয়া, এ্যাড আব্দুর রহমান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী পালনের মূল উদ্দেশ্য হলো তার আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দলের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। আজকের এই কর্মসূচিতে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ শহীদ জিয়াউর রহমানের প্রতি আপনাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ফুটে ওঠেছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net