1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই সাতকানিয়ায় আলোচিত হত্যা মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার মাগুরার শ্রীপুরে মহিলা এম পি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আলোচনা সভা কক্সবাজারের চৌফলদণ্ডীতে  ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ২ আসামি গ্রেফতার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার   ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম

সন্ধ্যায় যমুনায় যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৯৩ বার

নিজস্ব প্রতিবেদক :

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তার সঙ্গে বৈঠকে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

 

দলটির প্রতিনিধি দল আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে।

 

গতকাল শুক্রবার রাতে বৈঠকের আমন্ত্রণ পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‌‘প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যা ৭টায় সাক্ষাতের সময় আমাদের জানানো হয়েছে।

 

বিএনপির প্রেস উইং সূত্রও এ তথ্য নিশ্চিত করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য বর্তমানে থাইল্যান্ডে রয়েছেন। এজন্য দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।

 

এর আগে শুক্রবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

 

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির সঙ্গে এবং রাত ৮টায় জামায়াতের সঙ্গে বৈঠক হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net