1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সৈয়দপুরে এএনবি ইটভাটার গর্তের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালী-১ আসনে এমপি, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বিজয়েসুশীল ফোরামের শুভেচ্ছা ও অভিনন্দন রাজউক কর্মকর্তা গ্রেফতার: নারী সাংবাদিক হেনস্তা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এমপি ফখরুল ইসলাম  কুমিল্লায় এনসিপি’র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান নবীনগরে দূষণে বিপর্যস্ত আলীয়াবাদ খাল: অবশেষে পরিষ্কার অভিযানের শুরু সাতকানিয়ায় যৌতুক মামলার পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার চৌদ্দগ্রামে চাঁদা না পেয়ে খাবার হোটেলে হামলা-ভাংচুর, ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি নবীনগরে ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিয়েছেন ওসি

সৈয়দপুরে এএনবি ইটভাটার গর্তের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৬৯ বার

মোঃ জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর সৈয়দপুরে ইটভাটার জন্য কাটা মাটির গর্তে পড়ে ৬ বছর বয়সি এক শিশু মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের পশ্চিম আইসঢাল বানিয়াপাড়া এলাকায়। নিহত শিশুর নাম মিজান। সে ওই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

জানা যায়, ওই এলাকায় হাজী নাজমুল হোসেনের এএনবি-২ ইটভাটা। এই ইটভাটার জন্য আবাসিক এলাকা সংলগ্ন কৃষি জমি থেকে মাটি কাটা হয়েছে। ফলে সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ওই গর্তে গত দুই দিনের বৃষ্টিতে প্রচুর পানি জমেছে। সেই পানিতে পড়ে ডুবে যায় শিশু মিজান। প্রায় ২ ঘন্টা খোজাখুজির পর পানির নিচে শিশুটিকে পাওয়া যায়। তখন লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়। শিশু মিজানের বাবা ও মা ঢাকায় গার্মেন্টস কর্মী। সে দাদার বেলালের কাছে থাকতো। সকলের অজান্তে গর্তের পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়।

এব্যাপারে ইটভাটার মালিক হাজী নাজমুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, হায়াত ফুড়ে গেছে তাই মারা গেছে। এতে আমার কি দোষ বা আমার করারই বা কি আছে?

এঘটনায় ওই এলাকাবাসীর মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। তারা ক্ষোভ জানিয়ে বলেন, ভাটার মাটি কাটার সময়ই নিষেধ করা হয়েছিল যে, পাড়া-মহল্লার পাশের জমিতে মাটি কাটেন না। কিংবা কাটলেও তা যেন, বেশি গভীর না হয়। কিন্তু ভাটার মালিক অনেক টাকা ওয়ালা মানুষ হওয়ায় অন্যদের যেন মানুষই মনে করেন না। টাকার জোরে তিনি সব নিজের ইচ্ছেমত করতে চান। তাই জোর করেই বিশাল গভীর করে এখানে মাটি কাটা হয়েছে। আর তাই আজ এমন হৃদয়বিদারক প্রাণহানীর ঘটনা ঘটলো। তারা আরও বলেন, ইতোপুর্বেও তার ফ্যাক্টরিতে একটি ছেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছিল। তখনও তিনি টাকার জোরে পার পেয়েছেন। একারণে এবারও তিনি শিশুটির মৃত্যুতে কোন ভ্রুক্ষেপ করছেন না।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(  ওসি) ফইম উদ্দিন বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net