1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ-নিরপেক্ষ নির্বাচন দেখবে জনগণ : তারেক রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৯ বার

নিজস্ব প্রতিবেদক :

অন্তর্বর্তী সরকারের অধীনেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জনগণ দেখতে পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। ন্যাশনাল পিপলস পার্টির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সরকারের প্রতি গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকার হোক, জনগণকে সরকারের গঠনমূলক সমালোচনা জারি রাখতে হবে।

সরকারের মান-অভিমান বা রাগ-বিরাগের কোনো সুযোগ নেই।

অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচনের আশা জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে আবারো ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। এই সরকারের মাধ্যমেই দেশের সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে পাবে জনগণ। সংবিধানে জনগণের ভোটের অধিকার থাকলেও ভোট দিতে দেয়নি আওয়ামী লীগ সরকার।

সে সময় জনগণের প্রতিনিধি দিয়ে সংসদ গঠিত হলে তাদের ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ কম থাকতো।

সংস্কার ধারাবাহিক প্রক্রিয়া জানিয়ে তারেক রহমান বলেন, অল্প বা বেশি সংস্কার বলে কিছু নেই। সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে সরকার বাজেটের আগে এনবিআরের সংস্কার চাপিয়ে দিয়ে অচলাবস্থার তৈরি করেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net