1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন কক্সবাজারে টঙ্গী রিপোর্টার্স ক্লাবের চার দিনের আনন্দ ভ্রমণ সম্পন্ন জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার মনোহরগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে ডাকাতিদের হামলায় শিকার ওমর ফারুক মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে আন্তর্জাতিক প্রবীন দিবস পালিত 

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৩১০ বার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

সোমবার (২৬ মে) অফিস আদেশে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের জন্য সব ধরনের দলীয় বা লেজুরবৃত্তিক রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী যদি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কিংবা হলগুলোতে কোনো ধরনের দলীয় বা লেজুরবৃত্তিক রাজনৈতিক কার্যকলাপে জড়িত হন কিংবা কাউকে জড়িত হতে বলপ্রয়োগ কিংবা কোনোভাবে প্ররোচিত করেন, তাহলে এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে অত্র বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নায়লা ইয়াসমিনের ফোন একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

প্রসঙ্গত, ২০২১ সালে প্রতিষ্ঠিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। বর্তমানে কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজের একটি বহুতল ভবনে অস্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net