1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত, সভাপতি শাহানেওয়াজ ও সম্পাদক নামজুল হক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট

তিতাসে প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠিত, সভাপতি শাহানেওয়াজ ও সম্পাদক নামজুল হক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৩২৫ বার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ- নজরুল) গ্রুপের কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বিকেলে উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত সকল সরাসরি, পদোন্নতি প্রাপ্ত ও জাতীয়করণকৃত প্রধান শিক্ষকদের মতামত ও সমর্থনের ভিত্তিতে এই কমিটি গঠিত হয়।

৩১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপজেলার ইউসুফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহানেওয়াজ মুক্তারকে সভাপতি ও জগতপুর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন মজিদপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তানজিনা আক্তার, অর্থ সম্পাদক পূর্ব দড়িকান্দি হাজী তারা মিয়া সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আকতার ও দপ্তর সম্পাদক শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ আয়েশা ছিদ্দিকা।

এদিকে কমিটি ঘোষণার পর উপস্থিত সকল সদস্য নতুন কমিটির সদস্যদেরকে শুভকামনা জানান এবং সর্বদা কমিটির কল্যানে পাশে থেকে কাজ করার অঙ্গিকার ব্যাক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net