1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পুলিশ ও জনগণকে একে অন্যের সহায়ক হিসেবে কাজ করতে হবে: কর্ণফুলীতে সহকারী পুলিশ কমিশনার জামাল উদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

পুলিশ ও জনগণকে একে অন্যের সহায়ক হিসেবে কাজ করতে হবে: কর্ণফুলীতে সহকারী পুলিশ কমিশনার জামাল উদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬৬ বার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্ণফুলী জোনের সহকারী কমিশনার (এসি) জামাল উদ্দিন চৌধুরী বলেছেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ ও জনগণকে একে অপরের পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের বন্ধু হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, পুলিশিংকে ফলপ্রসূ এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হলে শুধু পুলিশ নয়, জনগণকেও এগিয়ে আসতে হবে।

শুক্রবার ( ২৩ মে) বিকেলে কর্ণফুলী উপজেলার এইচটি কনভেনশন হলে সিটিজেনস ফোরামের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী থানা সিটিজেনস ফোরামের সভাপতি মোঃ ওসমান, সাধারণ সম্পাদক মনির আবছার চৌধুরী, কর্ণফুলী প্রেসক্লাব এডহক কমিটির আহ্বায়ক আবদুল কাইয়ুম, ছাত্র প্রতিনিধি সানাউল্লাহ মির্জা, আরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি ইরফানুল হক হালিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের ব্যক্তিবর্গ।

সভায় কর্ণফুলী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বন্ধ, মাদক, কিশোর গ্যাং নির্মূল এবং চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধ’সহ সকল প্রকার অপরাধ নিবারণে কর্ণফুলীবাসী একত্রিত হয়ে অপরাধ নিবারনের প্রতিশ্রুতি দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net