1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি - প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

অন্তর্ভুক্তিমূলক নতুন নারী কমিশন গঠনের দাবি — প্রেসক্লাবের মানববন্ধনে সম্মিলিত নারী প্রয়াস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ২৫৮ বার

স্টাফ রিপোর্টার:

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে আন্তর্ভুক্তিমূলক নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছে সম্মিলিত নারী প্রয়াসের বক্তারা। বর্তমান কমিটিতে দেশের, সমাজের তথা রাষ্ট্রর প্রতিনিধিত্ব করে এমন সদস্যদের রাখা হয়নি। তারা আমাদের সমাজ ব্যবস্থাকে ভাংতে ও পাশ্চাত্যের প্রেসক্রিপশনে এই প্রতিবেদন তৈরি করেছে। তাই এই প্রতিবেদনের বাতিলও চেয়েছেন বক্তারা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় “নারী সংস্কার কমিশনের বিতর্কিত সুপারিশমালা বাতিলসহ নতুন কমিশনের দাবিতে” মানববন্ধন করে সম্মিলিত নারী প্রয়াস।
মানববন্ধনে তাদের প্লাকার্ডে লেখা ছিল যৌকর্মের স্বীকৃতি, মানবিক রুচিবোধের বিকৃতি, নারী পুরেুষের প্রতিপক্ষ নয়, পরিপূরক ও চাই ন্যায্য অধিকার।

সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, কমিশনের সুপারিশগুলো মানুষের ব্যক্তি সমাজ এমন টি রাণ্ট্রীয় জীবনে নেতিবাচক প্রভার ফেলবে। আমার সাথে আমার ভাইয়ের স্বামীর সংঘাত তৈরী করলেন। অন্যদিকে সমাজে পতিতাবৃত্তিকে, সিংগেল মাদার এগুলোতে বৈধ করে দিলেন। কাল যদি আমাদের ছাত্রী সমাজ টিউশনির পাশাপাশি পতিতাবৃত্তিকে পার্টটাইম পেশা হিসেবে নিতে চায়, আপনি কি জবাব দেবেন।

সম্মিলিত নারী প্রয়াসের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, জুলাই আন্দোলনে শহীদ, আহত যাদের রক্তের উপর দাড়িয়ে আছে এই কমিশন তাদের প্রতি নুন্যতম সম্মান প্রদর্শন করেনি। তাদের সুপারিশমালা বহু জায়গা সাংঘর্ষিক। তিনশ আসনে সরাসরি নির্বাচন, আবার আলাদা নারীদের তিনশ আসনে নির্বাচন। একজন নারী দুইবার প্রতিযোগিতা করবেন। একবার পুরুষের সাথে আবার অপর একজন নারীর সাথে। সম-অধিকারের নামে ধর্ম আমাকে যেটুকু অধিকার দিয়েছে তাও কেড়ে নেয়ার হচ্ছে। নারী তার ন্যায্য অধিকার চায় বলেন তিনি।

সহ সভাপতি ডা. শাহীন আরা আনওয়ারী বলেন, পতিত বৃত্তিকে বৈধ করে দিলে কি হবে তা দেখার জন্য আমরা অফ্রিকার দিকে তাকাতে পারি। সেখানে বহু গ্রামে এখন আর সুস্থ মানুষ নেই। এইচআইভিতে আক্রান্ত হয়ে গ্রাম উজাড় হয়ে গেছে। কেউ ইচ্ছা করে পতিতা হয়না। তাদের প্রশিক্ষিত করে গড়ে তুলুন।

জয়েন্ট সেক্রেটারি ইঞ্জি: নিয়ামা ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সাহেল মোস্তারী
জয়েন্ট সেক্রেটারি, নাদিয়া বিনতে মাহতাব, নুসরাত জাহান লিজা, হেলেনা আক্তার লাকি ও তাহমিনা আক্তার সুরমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net