ঢাকা   ১২:০৩:২৫ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বদলে গেল স্কুল-কলেজের শপথ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৪৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক :

ক্ষমতার পালা বদলে প্রাথমিক বিদ্যালয়ের প্রতিদিনের সমাবেশে শিক্ষার্থীদের শপথ পরিবর্তনের পর এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজের শপথ বদলানো হল।

গত তিন বছর স্কুল-কলেজের প্রতিদিনের সমাবেশের শপথে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং এ সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা থাকলেও নতুন শপথে তা বাদ দেওয়া হয়েছে। শপথ থেকে বাদ পড়েছে ‘অসাম্প্রদায়িক চেতনায়’ দেশ গড়ার প্রত্যয়ও।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল-কলেজের সমাবেশে শপথবাক্যকে ফিরিয়ে নেওয়া হয়েছে ২০২১ সালের আগের আদলে।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শপথ পরিবর্তনের ঘোষণা আসে। উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ‘সাম্যের বাংলাদেশ’ প্রতিষ্ঠায় পরিবর্তিত শপথটি স্কুল-কলেজের সমাবেশে শিক্ষার্থীদের পাঠ করতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি